1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

এনবিআইইউ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  ক্লাস পার্টি ও নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনাতয়নে এ অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও প্রখ্যাত গবেষক প্রফেসর ডঃ বিধান চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আজিবার রহমান, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনসার উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ মোঃ মকসুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তী এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি ডিরেক্টর মো: সাজেদুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. মোসা: নূর-এ এলিস আখতার জাহান, এসিস্টেন্ট প্রক্টর এ জে এম নূর-এ আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইদ্রিস আলী।

উপাচার্য প্রফেসর ডঃ বিধান চন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তথ্য প্রযুক্তি ও আধুনিকতার এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের ক্যারিয়ার ও জীবনে সফলতা অর্জনে প্রয়োজন দক্ষতা অর্জন ও ধৈর্যশীল হওয়া। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ড স্কিল এর থেকেও গুরুত্বপূর্ণ হলো সফট স্কিল ডেভেলপমেন্ট।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তীর সভাপতিত্বে ক্লাস পার্টি ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করে স্নাতক ৩০ ব্যাচ ও মাস্টার্স ২ ইয়ার ২৮ ব্যাচের শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল  ও উপহার দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে কেক কেটে বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করে।

অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও নৃত্য পরিবেশনায় ছিল রিমঝিম নৃত্য গোষ্ঠী ও গান পরিবেশন করে ব্যান্ড দল ছিন্নপাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park