1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিপর্যস্ত মুন্সীগঞ্জ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
সাগরে সৃষ্ট লঘুচাপ, নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিলো। এবারের ঘৃর্ণিঝড়টির নাম “রেমাল”। ২৬মে রাত থেকে শুরু হয়ে ২৭মে সকাল পর্যন্ত চলে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি। ঝড় ও বৃষ্টি দুটি পাল্লা দিয়ে চলেছিলো। এর প্রভাবে জনজীবনে বিপর্যয় নেমে আসে।
রেমালের প্রভাবে লৌহজং উপজেলায় বেশ ক্ষতির সম্মুখীন হয়। উপজেলার গাঁওদিয়া, বেজগাঁও, লৌহজং-তেউটিয়া, কনকসার ইউনিয়নে নদী পাড়ের মানুষেরা পড়ে মহাবিপদে। উপজেলার দুটি ইউনিয়ন গাঁওদিয়া ও কনকসার ইউনিয়ন বেশি ক্ষতির সম্মুখীন হয়। গাঁওদিয়ার হাড়িদিয়ায় ৩টি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া ৭০ টি ঘর তৎক্ষনাৎ সড়িয়ে নেয়া হয়। লৌহজং-তেউটিয়া ও কনকসার ইউনিয়নের একি সাথে কয়েকটি ঘর ভেঙে নদীপাড়ে আছড়ে পড়ে ও ১০/১২ টি ঘর ভেঙে অন্যত্র সরিয়ে ফেলে। তবে যাদের ঘরই সরাতে হয়েছে তারা প্রত্যেকে স্বল্প আয়ের মানুষজন। তারা দিনে আনে দিন খায়।। তারমধ্যে এতোবড় ক্ষতির সম্মুখীন। তাদের ভরসা এখন মহান সৃষ্টি কর্তা।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। ঝড় ও বৃষ্টি দুটিই হচ্ছে সমান তালে। মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলাতেই চলেছে ঝড়ের তান্ডব। কোথাও কোথাও গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে। তবে ঝড়ের রাত হতে বিদ্যুৎ না থাকায় ও মোবাইল সিমের ইন্টারনেট কাজ না করায় সার্বিক খবরাখবর পাওয়া যায়নি। এই বিভ্রাটের ফলে কোনো দূর্ঘটনা ঘটেছে কিনা তার সঠিক খবর জানা যায়নি।
এদিকে সারারাত ও সারাদিন বিদ্যুৎ না থাকায় অটোরিকশা,মিশুক ও ব্যাটারিচালিত যানবাহন রাস্তায় বের হতে পারেনি। যার ফলে কর্মহীন তারা। কাজ না হলে জুটেনা আহার। এ সমস্ত যানবাহন গুলো অতি সাধারণ মানুষেরা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তাদের কাজও বন্ধ।
এদিকে ঝড় শেষ হওয়ার দুদিন পেড়িয়ে গেলো পুরোপুরি বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে পারেনি বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ অফিস বলছে জনবল সংকট থাকায় ও উপজেলার প্রায় সংযোগ তার ছিড়ে যাওয়ায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো জাকির হোসেন দৈনিক নিউজ বায়ান্ন ২৪’কে বলেন, আসলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা মানুষের নেই। তবে ক্ষতি নিরুপন করা যায়। ও ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের কষ্ট কিছুটা হলেও কমানো যায়। আমরা চেষ্টা করবো যাদের ক্ষতি হয়েছে। তাদেরকে সরকারি সহায়তার আওতায় আনার। তাদের যথাযথ সাহায্য সহযোগিতা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park