প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ১:২১ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড় রেমালের কারণে বিপর্যস্ত মুন্সীগঞ্জ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। ঝড় ও বৃষ্টি দুটিই হচ্ছে সমান তালে। মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলাতেই চলেছে ঝড়ের তান্ডব। কোথাও কোথাও গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে। তবে ঝড়ের রাত হতে বিদ্যুৎ না থাকায় ও মোবাইল সিমের ইন্টারনেট কাজ না করায় সার্বিক খবরাখবর পাওয়া যায়নি। এই বিভ্রাটের ফলে কোনো দূর্ঘটনা ঘটেছে কিনা তার সঠিক খবর জানা যায়নি।
এদিকে সারারাত ও সারাদিন বিদ্যুৎ না থাকায় অটোরিকশা,মিশুক ও ব্যাটারিচালিত যানবাহন রাস্তায় বের হতে পারেনি। যার ফলে কর্মহীন তারা। কাজ না হলে জুটেনা আহার। এ সমস্ত যানবাহন গুলো অতি সাধারণ মানুষেরা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তাদের কাজও বন্ধ।
এদিকে ঝড় শেষ হওয়ার দুদিন পেড়িয়ে গেলো পুরোপুরি বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে পারেনি বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ অফিস বলছে জনবল সংকট থাকায় ও উপজেলার প্রায় সংযোগ তার ছিড়ে যাওয়ায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো জাকির হোসেন দৈনিক নিউজ বায়ান্ন ২৪'কে বলেন, আসলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা মানুষের নেই। তবে ক্ষতি নিরুপন করা যায়। ও ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের কষ্ট কিছুটা হলেও কমানো যায়। আমরা চেষ্টা করবো যাদের ক্ষতি হয়েছে। তাদেরকে সরকারি সহায়তার আওতায় আনার। তাদের যথাযথ সাহায্য সহযোগিতা করবো।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫