1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে দোয়াত কলমের নির্বাচনী মিছিলে প্রতিপক্ষের হামলা, আহত ২১

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের বনসেমন্ত এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াতকলম প্রতীকের বিএম শোয়েবের সমর্থকদের মিছিলে হামলা হয়েছে। শুক্রবার (১৭-০৫-২০২৪) বিকাল সাড়ে ৫ টায় হামলায় অন্তত ২১ জন আহত হয়েছেন। উপজেলার গাঁওদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম শিকদারের নেতৃত্বে বড় মোকাম বাজার থেকে বিএম শোয়েবের দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিলটি পূর্ব বুড়দিয়া হয়ে বনসেমন্ত এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রশিদ শিকদারের কাপ-পিরিচের সমর্থকেরা লাঠিসোঁটা, দা-বটি, চলা নিয়ে গাঁওদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে স্বপন হাওলাদার, সুমন হাওলাদার, রাজিব হাওলাদার, উজ্জ্বল বেপারী, জোনায়েদ হাওলাদার, সেলিম মেম্বারসহ ২৫-৩০ জন হামলা চালায়। এ সময় দেশীয় রিভলবার উঁচিয়ে ভয় দেখানো হয়েছে বলে বিএম শোয়েবের বেশ কয়েকজন সমর্থক জানান।
মিছিলে নেতৃত্বদানকারী খোরশেদ শিকদারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। আহতদের মধ্যে সুমন, কবির, শওকত, হেমায়েত, সোহাগ, খোরশেদ, স্বপন, রতনের নাম পাওয়া গেছে। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না।
রাত ৮ টায় এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিএম শোয়েবের নির্বাচন পরিচালনাকারী বিএম শামিম জানিয়েছেন।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park