প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম শিকদারের নেতৃত্বে বড় মোকাম বাজার থেকে বিএম শোয়েবের দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিলটি পূর্ব বুড়দিয়া হয়ে বনসেমন্ত এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রশিদ শিকদারের কাপ-পিরিচের সমর্থকেরা লাঠিসোঁটা, দা-বটি, চলা নিয়ে গাঁওদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে স্বপন হাওলাদার, সুমন হাওলাদার, রাজিব হাওলাদার, উজ্জ্বল বেপারী, জোনায়েদ হাওলাদার, সেলিম মেম্বারসহ ২৫-৩০ জন হামলা চালায়। এ সময় দেশীয় রিভলবার উঁচিয়ে ভয় দেখানো হয়েছে বলে বিএম শোয়েবের বেশ কয়েকজন সমর্থক জানান।
মিছিলে নেতৃত্বদানকারী খোরশেদ শিকদারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। আহতদের মধ্যে সুমন, কবির, শওকত, হেমায়েত, সোহাগ, খোরশেদ, স্বপন, রতনের নাম পাওয়া গেছে। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না।
রাত ৮ টায় এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিএম শোয়েবের নির্বাচন পরিচালনাকারী বিএম শামিম জানিয়েছেন।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply