আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েবের জনসভা হয়েছে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। সভাস্থলটিতে হাজার হাজার লোকে লোকারণ্য হয়ে যায়। পুরো মাঠ জেনো তিলধারণ ঠাই নাই।
শুক্রবার (১৭-০৫-২০২৪ খ্রী:) বিকেলে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েবের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সালাম খানের সভাপতিত্বে ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক বেপারী,হলদিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুব আলম কাওছার ফরাজি,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লন্ডন শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম লিপু,মেদিনী মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,আওয়ামী নেতা ইফতেখার আলী বেপারি শিশিল, বীর মুক্তিযোদ্ধা শেখ মো কামাল,আওয়ামী নেতা আক্তার হোসেন খান লাবু,মনির হোসেন মাস্টার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, কনকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার ভোটাররা।
Leave a Reply