1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, নির্বাচনী জনসভায়-বিএম শোয়েব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
 “লৌহজংয়ে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী        জনসভায় জনসমুদ্র”
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েবের জনসভা হয়েছে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। সভাস্থলটিতে হাজার হাজার লোকে লোকারণ্য হয়ে যায়। পুরো মাঠ জেনো তিলধারণ ঠাই নাই।
শুক্রবার (১৭-০৫-২০২৪ খ্রী:) বিকেলে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েবের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সালাম খানের সভাপতিত্বে ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক বেপারী,হলদিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুব আলম কাওছার ফরাজি,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লন্ডন শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম লিপু,মেদিনী মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,আওয়ামী নেতা ইফতেখার আলী বেপারি শিশিল, বীর মুক্তিযোদ্ধা শেখ মো কামাল,আওয়ামী নেতা আক্তার হোসেন খান লাবু,মনির হোসেন মাস্টার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, কনকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার ভোটাররা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েব বলেন, আজকে আমি খুব খুশি। আমি ভোটে হারি বা জিতে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি তাতেই আমি ধন্য। একসাথে এতো জনসমাগমই প্রকাশ করে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি পাশ করি না করি আপনাদের পাশে থাকবো আমৃত্যু ইনশাআল্লাহ। আমি এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমাদের লৌহজংয়ের পিছিয়ে পরা জনগোষ্ঠী হচ্ছে বেদে সম্প্রদায়। আমি তাদের জীবন মান উন্নয়নে কাজ করতে চাই। সমাজে তাদের ভালো অবস্থানে নিতে চাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন জনসভায় কমপক্ষে ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল। ১৯৯৬ সালের পরে এ মাঠে এত বড়ো জনসভা আর দেখেননি বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park