1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা হতে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.আনোয়ার হোসেন সাগর,চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

বগুড়া-ঢাকা মহাসড়কের  বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন গোলচত্বরে  পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামী হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর এলাকার বাবুল হোসেনের ছেলে সুজন (২৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন, বিপিএম,পিপিএ, অধিনায়ক র‌্যাব-১২ । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জীপগাড়ী , একটি মোবাইল ফোন, ২ টি সিম কার্ড ও নগদ ৫২৩২ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামীরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো। আটক আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park