সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটক আসামী হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর এলাকার বাবুল হোসেনের ছেলে সুজন (২৯)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন, বিপিএম,পিপিএ, অধিনায়ক র্যাব-১২ । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জীপগাড়ী , একটি মোবাইল ফোন, ২ টি সিম কার্ড ও নগদ ৫২৩২ টাকা জব্দ করা হয়েছে।