1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, নীরব প্রশাসন

শৌখিন মিয়া, রৌমারী ও চররাজিবপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ, সোনাভরি, হলহলি ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে ড্রেজার ভেকু (স্কেভেটর) দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বর্ষা মৌসুম ছাড়া প্রায় সারা বছর প্রকাশ্যে স্থানীয় কাঁকরা গাড়ির মাধ্যমে উপজেলার জনবহুল সড়ক ও গ্রামীণ কাঁচাপাকা গাড়ি চালানোর অনুপযোগী রাস্তা দিয়ে বালু সরবরাহ করা হচ্ছে। ব্রেকবিহীন কাঁকড়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে এ পর্যন্ত ডজনখানেক স্কুলগামী ছাত্র ও পথচারী নিহত হয়েছেন। অপরিকল্পিত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে নদীভাঙন বৃদ্ধি পেয়েছে, পরিবেশ দূষণ হচ্ছে, অপর দিকে প্রাণহানি বাড়ছে। বালু উত্তোলন বন্ধে মানববন্ধনসহ উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। কিন্তু রহস্যজনকভাবে প্রশাসন নিরবতা পালন করছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়তে হয় নদীর তীরবর্তী এলাকার মানুষদের। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে শক্তিশালী চক্র। এ কারণে প্রকাশ্যে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না স্থানীয়রা।
নদী তীরবর্তী এলাকার জসসাধারণ জানান, অবৈধ বালু উত্তোলনে বর্ষা মৌসুমে নদীভাঙনের হুমকির মুখে পড়েন নদীতীরের মানুষ। ব্রহ্মপুত্র নদ, সোনাভরি, হলহলি, জিঞ্জিরাম নদী থেকে প্রতিদিন ভেকু ও ড্রেজারে উত্তোলিত বালু ১০০-১৫০শ ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
ভেকুর মালিক আবদুল আজিজ, হারুন, চালক শাহিন, ফকির চানসহ অনেকেই বলেন, রৌমারীতে ৮০ থেকে ৯০টি ট্রাক্টর (কাঁকড়া) গাড়ি চলছে। এসব গাড়ি উপজেলার বিভিন্ন স্থানে বালুসহ মালামাল নেয়া হয়।
বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে বালুর প্রয়োজন। কিন্তু এমন নয় অবৈধভাবে বালু উত্তোলন করে ক্ষতির সম্মুখীন হতে হয়। বালু উত্তোলনের কারণে বর্ষার সময় নদীভাঙনের হুমকির মুখে পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষ।
ভেকু মালিক ও চালক রহম আলী, জাইদুল ইসলাম, শাহজাহানসহ অনেকেই বলেন, ট্রাক্টর সমিতির সভাপতি সম্পাদকের মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে বালু উত্তোলন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে পেরেছি। এক সপ্তাহের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে জানতে পেরেছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park