1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পবিত্র হজ্জ করতে বাইসাইকেল নিয়ে রওনা মেকার আইয়ুব আলীর

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র হজ্জ পালনে মনের ইচ্ছে পুরুণে বাইসাইকেল চালিয়ে কাবা প্রাঙ্গণ ও রাসূল সা:-এর রওজায় হাজিরা দেবেন আইয়ুব আলী।প্লেন ভাড়া কর হজ্জ পালনের আর্থিকভাবে সামর্থ্য নেই তার। অগত্যে সাইকেল চালিয়েই পবিত্র ভূমিতে গিয়ে হজ্জ করতে যাচ্ছেন সাইকেল মেকার আইয়ুব আলী আকন্দ (৬৫)।

বুধবার (১০ জানুয়ারি) সকালে নিজ গ্রাম থেকে পবিত্র মক্কার উদ্যেশ্যে বাইসাইকেল নিয়ে যাত্রা করেছেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে তিনি পবিত্র ভূমিতে পৌঁছে যাবেন বলে আশা করছেন ।

সাইকেল মেকার আইয়ুব আলীর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে। বাড়িতে স্ত্রী, তিন কন্যা ও চার ছেলেকে রেখে পূণ্যময় এ যাত্রা শুরু করেছেন তিনি।

যাত্রাপথের দরকারি জিনিসপত্রসহ তিনি সাথে নিয়ে গেছেন প্রয়োজনীয় টাকা ও খাবার। আইয়ুব আলী জানান, হজ্জ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় উড়োজাহাজে হজ্জ যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই মহৎ এ যাত্রার শুরু।

তিনি আরো জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছতে সময় লাগবে মোট ৬ মাস। এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে। আর রাত্রিযাপন করবেন মসজিদে।
সাইকেল চালিয়ে হজ্জ করার জন্য এ সংক্রান্ত অফিস আদেশ সহ ভিসা পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বাকিটা তিনি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park