1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ খেলাফতে মজলিস মৌলভীবাজার শাখার ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার (আল্লামা নেজাম উদ্দীন রহ.জোন) শেরপুর শাখার উদ্দ্যোগে -তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪-০৪-২০২৩) বিকেলে স্থানীয় জামিয়াতুল ফালাহ মিলনায়তনে জোন শাখা সভাপতি মাওঃ গিলমান আহমদ এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ জাকির আহমদ জামিল এর পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী ওযিরুল ইসলাম মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, মৌলভীবাজার শাখার সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জুনাইদ আহমেদ, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মাসুম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা দিদার হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী আমিনুল ইসলাম, অফিস সম্পাদক মাওঃ আবু হানিফা প্রমুখ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা নেজাম উদ্দীন রহ.জোন) শেরপুর শাখার সকল দায়িত্ব শীল ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলায় ৫মাস ১৩ দিন পর সদ্য কারামুক্ত বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মজলুম খেলাফত নেতা মাওঃ আব্দুল ওয়াজিদ কে -(আল্লামা নেজাম উদ্দীন রহ.  জোন) শেরপুর শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর মুক্তি এবং কারাবন্দী দলের মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হক সহ সকল উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park