প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ খেলাফতে মজলিস মৌলভীবাজার শাখার ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার (আল্লামা নেজাম উদ্দীন রহ.জোন) শেরপুর শাখার উদ্দ্যোগে -তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪-০৪-২০২৩) বিকেলে স্থানীয় জামিয়াতুল ফালাহ মিলনায়তনে জোন শাখা সভাপতি মাওঃ গিলমান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ জাকির আহমদ জামিল এর পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী ওযিরুল ইসলাম মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, মৌলভীবাজার শাখার সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জুনাইদ আহমেদ, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মাসুম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা দিদার হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী আমিনুল ইসলাম, অফিস সম্পাদক মাওঃ আবু হানিফা প্রমুখ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা নেজাম উদ্দীন রহ.জোন) শেরপুর শাখার সকল দায়িত্ব শীল ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলায় ৫মাস ১৩ দিন পর সদ্য কারামুক্ত বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মজলুম খেলাফত নেতা মাওঃ আব্দুল ওয়াজিদ কে -(আল্লামা নেজাম উদ্দীন রহ. জোন) শেরপুর শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর মুক্তি এবং কারাবন্দী দলের মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হক সহ সকল উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫