
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লৌহজং থানা শাখা ও সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ১৬ই ফেব্রুয়ারি, রোববার, উপজেলা শাখার সভাপতি মুফতি ইকবাল হুসাইনের নেতৃত্বে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেসার উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নেতৃবৃন্দ এলাকার নৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদের বিভিন্ন মতামত উপস্থাপন করেন। বিশেষ করে, সমাজে প্রচলিত অনইসলামিক কর্মকাণ্ড, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নেসার উদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। তিনি আরও জানান, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নৈতিকতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামা-মাশায়েখদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আব্দুর রহমান মাদানী, সাংগঠনিক সম্পাদক মুফতি মনির হোসেনসহ উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply