1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্

নুর-আমিন খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে খানসামা উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে বুধবার।
এই নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো.সহিদুজ্জামান শাহ্।
৩০ মে (বৃহস্পতিবার) দুপুরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফুলেল শুভেচছায় সিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান  মো.সহিদুজ্জামান শাহ্।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ফুল ও মিষ্টি নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করে ভালোবাসার যে প্রমাণ দিয়েছেন তার প্রতিদানে আমার বাঁকী জীবন আপনাদের কল্যাণে নিয়োজিত রাখবো। এ বিজয় আমার একার না। এটা আপনাদের বিজয়, সমগ্র খানসামাবাসীর বিজয়। আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমার কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে-পাশে থাকার।
উল্লেখ্য, ২৯ মে  (বুধবার) উপজেলা পরিষদের নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্,ভাইস চেয়ারম্যান পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park