1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

৮৪ লক্ষ ভারতীয় জাল রুপি-টাকাসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে র‌্যাব-৯ এর অভিযানে ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য যুগেন্দ্র মল্লিক (৪১) -কে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল র‌্যাব-৯ সূত্রে জানা যায়, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি টিমের অভিযানে গ্রেফতার হওয়া যুগেন্দ্র মল্লিক এর কাছ থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ বলেন, সোমবার ২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং, রাতে শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে যুগেন্দ্র মল্লিককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের নিকট বিক্রয় করে আসছিল যুগেন্দ্র মল্লিক। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park