1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

৪দিন ধরে পানি শূন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি শূন্য । ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পানি না থাকার কারণে এতে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ওয়াশব্লক থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।
হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার (০৭আগস্ট) হঠাৎ করেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি না থাকায় ওয়াশব্লক থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। চিকিৎসাধীন ও বর্হিবিভাগের রোগীরা ওয়াশব্লক ব্যবহার করতে পারছেন না।
আয়শা বেগম নামের এক রোগীর স্বজন বলেন, আমার স্বামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত  হয়ে ভর্তি হয়েছেন। খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করলেও সমস্যা হল ওয়াশরুম নিয়ে। হাসপাতালে পানি না থাকায়  প্রসাব-পায়খানার গন্ধে থাকা যাচ্ছে না। পানির অভাবে একটি ওযাশরুমও ব্যবহার করা যাচ্ছে না।
রহিমা বেগম নামের অপর এক রোগী বলেন, পানির পাম্প মেরামতের জন্য এখন পর্যন্ত কতৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, কেবল ইনডোর কিংবা আউটডোরেই নয়। আবাসিক ভবনগুলোতে পানি না থাকায় পরিবার নিয়ে  মহাদুর্ভোগে পড়েছেন চিকিৎসক ও সেবিকারা। পানির অভাবে বাসা ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প অপারেটর অলিউল্লাহ বলেন, ৪ দিন পরে পাম্প মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই পানি সরবরাহ স্বাভবিক হবে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের এ দুরবস্থার কথা জানতে পেরে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park