1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

১৮ বছর পর জলঢাকার গন সংবর্ধনায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,জলঢাকা (নীলফামারী)সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে গন সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ও পৌর বিএনপি।

দীর্ঘ ১৮ বছর পর জলঢাকায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর  আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে ঘিরে বিএনপির সকল নেতা কর্মীরা  উৎসব মুখর হয়ে উঠে।

সোমবার দুপুরের পর থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে থাকেন দলের নেতা-কর্মীরা।

সন্ধ্যায় তিনি জলঢাকায় সমাবেশ স্থলে আসলে তাকে বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন। জলঢাকা উপজেলা ও পৌর  বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ে সময় বক্তাব্যে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছে।দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে। ”তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত। অতীতে যে ভুলই হোক না কেন, নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তার জবাব দেওয়া উচিত।” সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park