1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হৃদরোগে মারা গেলেন সাংবাদিক আহসান হাবিব

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের ৩য় ছেলে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরনের ছোট ভাই ইংরেজী দৈনিক অবজারবার প্রত্রিকার কোর্ট রিপোর্টার এবং ঢাকা হাই কোর্টের আইনজীবি আহসান হাবিব (৫৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ভাই ও তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আহসান হাবিবের বড় ভাই সাংবাদিক সামছুল হাসান মিরন জানান, শনিবার সকালে তিনি জেলা শহর মাইজদীর ফরিকপুর মহল্লার নিজ বাড়ীতে হৃদ রোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় মারা যান।
শনিবার  বাদ  এশা ফকিরপুর  মহল্লায় প্রথম জানাযা এবং সদর উপজেলার কালিতারা এলাকায় রাত সাড়ে ৯টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক ইকবাল ছোবহান চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু সহ নোয়াখালী প্রেস ক্লাব সাংবাদিকরা গভীর শোক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park