
হৃদরোগে আক্রান্ত যশোর জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমানকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা দেওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আমিনুর অসহযোগ আন্দোলন ও নাশকতার দায়ে গ্রেফতার রয়েছেন। জেল হাজতে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসাপাতালে নিয়ে যান এবং ভর্তি করান। তবে তাকে ডান্ডাবেড়িয়েই চিকিৎসা নিতে হয়। চিকিৎসা নিতে এসেও ডান্ডাবেড়ি থাকায় হাসপাতালের অন্যান্য রোগীরা হতাশা ও আতংকে ভুগছেন।
চিকিৎসা নিতে আসা এক রোগী সংবাদদাতাকে জানান, আমি তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছি। আমি ভাবছি সে মনে হয় দাগি আসামী বা নাম করা সন্ত্রাসী। কিন্তু পরে জানলাম সে বিএনপি করে। রাজনীতি করে দেইখা এরকম ভাবে চিকিৎসা দিতেছে আসলে এটা অমানবিক।
যশোর জেলা পুলিশের অনলাইনে দেয়া নাম্বারে কল করা হলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply