1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এশিয়া কাপ ২০২৩ আসরের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ খেলতে নামেন শ্রীলঙ্কার বিপক্ষে। বৃহস্পতিবার (৩১-০৮-২০২৩) শ্রীলঙ্কা সময় দুপুর ২ টা ৫০ মিনিটে ( বাংলাদেশ সময় ৩ টা ৩০) ম্যাচটি শুরু হয়। টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে যায়। শুরুতেই ধ্বস নামে বাংলাদেশী শিবিরে। ওপেনিং জুটি মুহুর্তেই ভেঙে ফেলেন শ্রীলঙ্কান বোলাররা। বাংলাদেশ সবকয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে।

১৬৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯ ওভারেই জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ৩উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন বাংলাদেশী বোলারেরা। তবে সাদিরা সামাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। প্রথমেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনের ওভারে ৩ বলে ১ রান করেই সাজঘরে ফেরেন দিমুখ করুনারত্নে। এরপর ব্যাটিংয়ে আসেন কুশাল মেন্ডিস। এরপর পাথুম নিশাঙ্কাকে আউট করেন পেসার শরীফুল, এরপর ব্যাটিংয়ে আসেন সাদিরা সামাবিক্রমা।

মেন্ডিস ও সামাবিক্রমা জুটি করে তুলেন। তবে এ জুটি বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। সাকিব আল হাসানের বলে আউট হোন মেন্ডিস। এরপর মাঠে নামেন চারিথ আসালাঙ্কা। শ্রীলঙ্কা চাপে পড়ে যান। স্লো ব্যাটিং করে দলকে চাপ থেকে রক্ষা করেন। দুজনের জুটিতে জয় পায় শ্রীলঙ্কা। ৫৯বলে ফিফটি তুলে নেন সামাবিক্রমা ও ৯২ বল খেলে ৬২ রান করেন আসালাঙ্কা। ৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কা। এদিকে হার দিয় শুরু হলো বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park