1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির বালক ও বালিকা নিয়ে আলাদা আলাদা শ্রেণিভিত্তিক টিম গঠন করা হয়। টুর্নামেন্টে বালিকা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ফাইনালে অংশ গ্রহণ করেন। এতে নবম শ্রেণিকে ১-০ গোলে পরাজয় করে জয় লাভ করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। এদিকে বালক অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ফাইনাল খেলায় ৬-১ গোলে দশম শ্রেণির জয় লাভ হয়।

খেলা শেষে দুপুর দেড়টায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল আউয়াল। এ সময় হলদিয়া প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, খেলার পরিচালক এসএম বশিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে (বালক) ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল) ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন দশম শ্রেণির শিক্ষার্থী বিজয় হোসেন এবং সেরা গোল রক্ষকের পুরষ্কার পান নবম শ্রেণির সোহান। সে সাথে অপর দিকে, (বালিকা) ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল) দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নবম শ্রেণির শিক্ষার্থী সুর্বণা আক্তার ও সেরা গোল রক্ষক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতিকে পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park