1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হরিণাকুন্ডুর গরু ব্যাবসায়ী আমিরুল চারদিন ধরে নিখোঁজ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গরু কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন ব্যাবসায়ী আমিরুল শাহ (৫২)। চার দিন ধরে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। আমিরুল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী গ্রামের মইনুদ্দীন শাহর ছেলে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে।

ছেলে উজ্জল শাহ জানান, গত মঙ্গলবার সকালে গরু কিনতে দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তার পিতা। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে তাকে আর কেউ দেখেনি। কাছে টাকা থাকার কারণে কেউ তাকে অপহরণ করলো কিনা তা নিয়ে পরিবারের শংকা রয়েছে। আমিরুলের স্ত্রী শাহানাজ পারভিন জানান, স্বামীকে খুজে না পেয়ে তার দুই ছেলে ও এক মেয়ে পাগল প্রায়। পিতার নিখোঁজ থাকার খবরে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ ও পাড়া প্রতিবেশিরা বিভিন্ন জায়গায় খুজে ফিরছেন।

আমিরুলের স্বজন এনামুল হক শুক্রবার দুপুরে জানান, বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কোথাও না পেয়ে এখন তারা হতাশ। এ বিষয়ে তারা পুলিশ ও র‌্যাবের সহায়তা কামনা করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, আমরা পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ইতি মধ্যে নিখোঁজ গরু ব্যাবসায়ী আমিরুল শাহকে খুঁজতে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত সময়ে তাকে খুঁজে বের করা হবে।

এ বিষয়ে তারা পুলিশ ও র‌্যাবের সহায়তা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park