
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের পক্ষে ব্যাপক গনসংযোগ করা হয়। এ উপলক্ষ্যে গতকাল হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল মোড় থেকে গনসংযোগ শুরু করেন হরিণাকুন্ডু উপজেলা আ’লীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, চেয়ারম্যান বশির উদ্দীন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মরজুর আলম, গোলাম মোস্তফা ও ছমির উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গনসংযোগ শেষে উপজেলার দোয়েল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মশিউর রহমান জোয়ারদার বলেন, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের মডার্নমোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বশির উদ্দীনকে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। পেশায় ভ্যান চালক বশির পোড়াহাটী ইউনিয়নের শুড়োপাড়া গ্রামের বাসিন্দা। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বশির অভিযোগ করেন, সোমবার রাতে হিরণ চেয়ারম্যানের গাড়ি ভাংচুরের সমালোচনা করায় একই এলাকার ছব্দুলের ছেলে পলাশ দলবল নিয়ে তাকে মারধর করেন। এ বিষয়ে তিনি এখনো কোন মামলা করেননি বলেও জানান।
Leave a Reply