1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হরতালের সমর্থনে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল,গ্রেফতার দুই

জেলা সংবাদদাতা ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র নেতাকর্মীরা। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হামিদের নেতৃত্বে পৃথক দুইটি মিছিল বের হয়। ফিরোজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা রোডস্থ ভ্যানস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জাবেদ আলী, সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, তোফাজ্জল হোসেন তপন, সোহেল রানা প্রমুখ।
এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র ধ্বংসের নির্বাচন। ভোটে জনগণের কোন প্রয়োজন হবে না। সন্ধ্যায় তল্পিবাহক নির্বাচন কমিশন শুধু ফলাফল ঘোষণা করবে। অন্যদিকে হামিদের নেতৃত্বে মিছিলটি হাট চাঁদনী থেকে বের হয়ে হাসপাতাল রোডস্থ সরকারি প্রথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা হরতাল সফল করে অবৈধ নির্বাচন বর্জনের জন্য জনগনের প্রতি আহবান জানান।
এদিকে মিছিল শেষে বাড়ি ফেরার পথে নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ও ছাত্রদল কর্মী সাগর হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানার এস আই কাবিরুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চেত করে জানান, অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park