1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় শহরের আরাপপুর এলাকায় মিছিল করে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীরা নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তফসিল বাতিলের দাবী জানান।

অপরদিকে জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হরতাল সফল করার জন্য কালীগঞ্জ বাসির প্রতি আহবান জানানো হয়। কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চত করা হয়।

এদিকে সোমবার রাতে ঝিনাইদহ শহরের আজাদ রেষ্ট হাউস এলাকায় মশাল নিয়ে বেক্ষাভ মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তার উপর থেকে মশাল অপসারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park