1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

স্বামীর সাথে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম লিমা আক্তার(১৮) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের দিনমজুর মো.রাজনের স্ত্রী ও একই ইউনিয়নের হক সাবের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রাম এলাকায় ইটভাটায় কাজ করেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়া দাওয়া করে মোবাইল ফোনে তাহার স্বামীর সাথে কথা বলার পর সবার অগোচরে ঘরের শয়ন কক্ষে বিষ পান করে। পরে লিমার মা বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে স্বামীর সাথে অভিমানের জের ধরে এ ঘটনা ঘটেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চরজব্বর থানার অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park