1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে নিরুদ্দেশ হয়েছেন সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেছেন ৬ বছরের শিশু সন্তান সামিউলকে। ১৭ দিন ধরে তাকে খুজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাথী খাতুনের মা সাহিদা খাতুন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার খড়িখালী গ্রাম থেকে সাথী নিখোঁজ হয়। গতকাল রোববার ০১৯২৪-৮৪৯৯১৮ নাম্বারের মোবাইল থেকে নিজেকে রাজু পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে আছে। সে ভালো আছে। আমরা এখন নারায়নগঞ্জ আছি” বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাথীকে অপহরণ করা হয়েছে নাকি পরকীয়ার জের ধরে অন্যের হাত ধরে পালিয়েছে তা পরিবারের লোকজন সন্দেহের মধ্যে আছে। এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে, যার নং ৬৯। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park