1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পিতা ও দুই সন্তানের মৃত্যু

মোহাম্মদ উল্লাহ চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে নিশ্বাস বন্ধ হয়ে বাবা ও তার দুই ছেলের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহাদ্দারকাটা এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহতরা হলেন আনোয়ার হোসেন (৭০), তার দুই ছেলে শাহাদাত হোসেন (৫০) ও শহীদুল ইসলাম (২২)।
জানা যায়, গত এক সপ্তাহের ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীর উজানের পানি নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি বন্দি হয়ে পড়ে উপজেলা জুড়ে হাজার হাজার পরিবার। বুধবার (৯আগষ্ট) রাত ১০টার দিকে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভেতরে নামেন বড় ভাই শাহাদাত হোসেন। একপর্যায়ে বড় ভাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে ছোট ভাইও নামেন। তারা দু’জনে অজ্ঞান হয়ে পড়লে তাদের বাবা আনোয়ার হোসেন নিচে নামতেই তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে বাইরে থাকা পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবাও মারা যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনির জানান, সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের বাবাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার বাবার মুত্যু হয়।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, তাদের মৃত্যুর ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল তৈরী পূর্বক পরিবারের আবেদনের আলোকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বৃহস্পতিবার সকালে লাশ দাফনের জন্য তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park