1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সেন্টমার্টিন রুটে চলাচলকারী এমভি বে-ওয়ান ক্রুজ জাহাজের স্টাফদের হামলায় চবি’র ১০ শিক্ষার্থী আহত

মোঃআমান উল্লাহ, কক্সবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের সেন্টমার্টিনদ্বীপ থেকে ফেরার পথে এমভি বে-ওয়ান ক্রুজ জাহাজের স্টাফরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই দফা মারধর করার অভিযোগ পাওয়া গেছে।এতে অন্তত  ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৪মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, জাহাজটি মাঝ সমুদ্রে পৌঁছানোর পর শিক্ষার্থীদের প্রথম দফায় মারধর করা হয়। পরে জাহাজটি টেকনাফের দমদমিয়া জেটিঘাটে পৌঁছলে আবারো দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে ১০ শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রিদুয়ান জানান, গত মঙ্গলবার সেন্টমার্টিনদ্বীপ থেকে জাহাজে করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে বসার আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন স্টাফ ও যাত্রীবেসে উঠা তাদের সহযোগীরা। পরে জাহাজটি দমদমিয়া জেটিঘাটে ভিড়লে আরেক দফা মারধর করা হয়। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদেরকে বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। এ ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে জানতে চাইলে বে-ক্রুজ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান,উল্টো স্টাফদের মারধর করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, আসনে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে জাহাজের কোনো স্টাফ হামলা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park