1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচার: চক্রের মূলহোতা সিআইডির জালে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী সারদায় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ: জনগণের সেবক হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’ সেনাবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী বীর প্রতীক ল্যান্স নায়েক কাজী আবুল বাশারের ৩৭তম শাহাদাত বার্ষিকী আজ ঢামেকের ৮০ বছর পূর্তি উদযাপন: ডিএমসি-ডে ২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বিলাসবহুল ট্রানজিট হাউসে অভিযান: ১০ বাংলাদেশি আটক বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মাদক দমন, নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সেনাবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাতেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পের উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। আগামী সেপ্টেম্বর ২০২৬ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি ও সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এ বৃক্ষরোপণ অভিযান পরিবেশবান্ধব উদ্যোগকে আরও বেগবান করার পাশাপাশি দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park