1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সুবর্ণচরে প্রকৃত ভূমিহীনদেন নামে জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে জোতদারদের কবল থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ব্যাগ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৭’শ ভূমিহীন পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার চর ব্যাগ্গা গ্রামের সফি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যুদের অত্যাচার থেকে রক্ষার দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। ফিরোজ নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার ও তার আলো মাঝি ও বাদশা বাহিনীর বিচার দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলা উদ্দিন ওরফে আলো মাঝি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি একজন্য ব্যবসায়ী। এ জায়গার মালিক জমিদার হাট এলাকার ফিরোজ ওরফে এলাহী ফিরোজ। তবে আমি ভূমিহীনদের ওপর হামলার সাথে জড়িত নই। অপরদিকে, অভিযোগের বিষয়ে জানতে এলাহী ফিরোজের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো.ইরান,নুরুল হক, নুরুল আলম, বেলায়েত, সফি চৌধুরী জামে মসজিদের ইমাম মো.আব্বাস হুজুর প্রমূখ।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন,এ জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে।  আদালত এ জায়গায় দু’পক্ষের ওপর স্থিতিবস্থা জারি করে। ওই মামলা শেষ হলে প্রকৃত ভূমিহীন থাকলে তাদের মধ্যে বন্দোবস্ত দিতে কোনো সমস্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park