1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সুনামগঞ্জে বিরল প্রজাতির বন্য ছাগল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জে বিরল প্রজাতির বন্য ছাগল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রেরিত তথ্য মতে জানা যায়, মঙ্গলবার (২৬-১২-২০২৩ ইং) সকাল ১০ ঘটিকায় সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জাধীন শক্তিয়ারখোলা বিটের ঢুলারা বিজিবি ক্যাম্প এলাকায় একটি বন্য ছাগল দেখতে পান আশেপাশের লোকজন ও বিজিবির সদস্যরা।  বিরল প্রজাতির এই বন্যপ্রাণীটিকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার জন্য স্থানীয় জনগণ ও বিজিবি সদস্য এটিকে সতর্কতার সাথে ধরেন।

পরে খবর পেয়ে রেঞ্জকর্মকর্তা সুনামগঞ্জ ও বিট কর্মকর্তা শক্তিয়ারখোলা এটিকে উদ্ধার করে মিনি ট্রাকযোগে সিলেট বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করেন। এটি লম্বায় ৪ ফুট, উচ্চতা ৩.৫ ফুট।

বিভাগীয় বন কর্মকর্তা এটিকে উপযুক্ত আবাসস্থলে ছাড়ার জন্য বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park