1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে সড়ক দুর্ঘটনার আগ মুহুর্তে  ফেসবুকের পোস্টটি কাদাচ্ছে স্বজনদের

আবুল কাশেম রুমন, সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মহানগর ছাত্রদল নেতা পুলক রায়। নিহত পুলক রায় বেশির ভাগ সময় ফেসবুকে এক্টিভ থাকতেন তাই বন্ধু, আত্মীয় স্বজনদের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। সম্প্রতি বুধবার (৫ এপ্রিল) বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ ছাত্রদল নেতা। নিহত পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার  গোপাল রায়ের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায় বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষের ঘটনায় ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেলে থাকা পুলক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় সঙ্গে থাকা তার এক বন্ধুও মারা গেছেন। তার নাম ফয়সল আহমদ (৩০)। তিনি সিলেটের শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে ও মাইক্রোবাস শ্রমিক নেতা।
এদিকে, মৃত্যুর আগে পুলক রায়ের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিলো- ‘জন্মের প্রয়োজনে ছোট ছিলাম, তবে এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।’ এই ফেসবুক পোস্ট এখন তার বন্ধুমহলকে কাঁদাচ্ছে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাত ১০টার দিকে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে কোম্পানীগঞ্জমুখী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পেছনে এসে ধাক্কা খায় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক পুলকের মৃত্যু ঘটে।
মোটরসাইকেলের অপর দুই আরোহীকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলকের বন্ধু ফয়সাল। ঘটনার পর বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park