1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। সারাদের দেশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা ৮’শ ছুই ছুই। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন আরো ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছেন আরো ১৪ জন। এ নিয়ে বিভাগে চলতি মওসুমে  ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন। এর মধ্যে শুধু আগস্ট মাসের ১৯ দিনে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন।
শনিবার (১৯ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায়  ডেঙ্গু আক্রান্ত ১৪ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভী বাজারের ১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৩ জন রয়েছেন। চলতি মওসুমে এখন পর্যন্ত ৭৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হলেও ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭২৪ জন। তবে আশার দিক হচ্ছে সিলেটে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। শনিবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।
জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারীতে সিলেটে ৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। পরবর্তীতে এপ্রিলে ১ জন,  মে মাসে ১ জন শনাক্ত হন। অর্থাৎ মওসুমের ১ম ৫ মাসে জানুয়ারী- মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৫ জন। এরপর জুনে ৫৯ জন ও জুলাই মাসে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ১৯ দিনে (শনিবার পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সিলেটে আগস্টে গড়ে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন ১৯ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park