1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে বিএনপির কর্মসূচির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা

সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ২ টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার (০১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতো দিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে এখানে অনুষ্ঠান করা যাবে না। এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারতো, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। যে  কোনো মূল্যে শহীদ মিনারে কর্মসূচি হবে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচীর আয়োজন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park