1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটের সুরমা নদীর ৮টি পয়েন্টে বিপদসীমার উপরে বন্যার পানি প্রবাহিত

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটে নগরী সহ আশা পাশের নিচু এলাকায় ৩ জুন রাত ছিল বাসা বাড়িতে সাধারণ মানুষের র্নিঘুম রাত। সন্ধ্যার পর থেকে গোটা সিলেট জুড়ে বিরাহমহীন বৃষ্টি হতে থাকে রাত ১টার পর থেকে ভারী বর্ষণে বাসা বাড়ি ও অলি গলিতে পানি ঢুকতে থাকে। হঠাৎ করে বাসা বাড়িতে পানি ঢুকতে শুরু করলে আতংকে পড়েন মানুষ। অনেক দ্বিতল ভবনে আসবাব পত্র তুলতে থাকেন এবং শিশু ও বৃদ্ধাদের নিরাপদ আশ্রয় নিয়ে যান। গতকাল থেকে ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি ফের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে এক দিনের ব্যবধানে সিলেটের ৮টি পয়েন্টে বেড়েছে নদ-নদীর পানি। ফলে উপজেলা পর্যায়ে দীর্ঘায়িত হচ্ছে বন্যা পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড পাউবো সিলেট সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৬১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যায় এই পয়েন্টে পানির অবস্থান ছিল ১৩ দশমিক ৪৪ সে.মি. আর সোমবার সন্ধ্যায় এই পয়েন্টে পানির অবস্থান হচ্ছে ১৩ দশমিক ৩৬ সে.মি.। এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৪৪ সে.মি.।
সিলেট পয়েন্টে সুরমার পানি সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টায় বিপদসীমার ১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (৩ জুন) সন্ধ্যায় এই পয়েন্টে পানি ছিল ১০ দশমিক ৮১ সে.মি.। যা রোববার সন্ধ্যায় ১০ দশমিক ৭৮ সে.মি., মঙ্গলবার ( ৪ জুন) সন্ধ্যায় ১০ দশমিক ৭৯ সে.মি. প্রবাহিত হচ্ছে।
পরিসংখ্যা দেখা যায়  অমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ৪০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় এই পয়েন্টে পানির সর্বশেষ অবস্থান ছিল ১৫ দশমিক ৮০ সে.মি.। যা রোববার ছিল ১৬ দশমিক ২৭  সে.মি.। এর বিপদসীমা হচ্ছে ১৫ দশমিক ৪০ সে.মি.।
সোমবার (৩ জুন) সন্ধ্যায় শেওলা পয়েন্টে একই নদীর পানি কমে বিপদসীমার ৩৯ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির সর্বশেষ অবস্থান ছিল ১২ দশমিক ৬৬ সে.মি.। যা রোববার সন্ধ্যায় ছিল ১২ দশমিক ৯১ সে.মি.। এর বিপদসীমা ১৩ দশমিক ০৫ সে.মি.। এদিকে ফেঞ্চুগঞ্জে পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ২১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় পানির অবস্থান ছিল ১৩ দশমিক ৬৬ সে.মি.। যা রোববার ছিল ১০ দশমিক ৫৩ সে.মি.। এর বিপদসীমা ১২ দশমিক ৪৫  সে.মি.।
শেরপুর পয়েন্টে একই নদীর পানি বিপদসীমার ৫২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সন্ধ্যায় পানির অবস্থান ছিল ৮ দশমিক ০৩ সে.মি.। সোমবার সন্ধ্যায় লোভাছড়া পয়েন্টে লোভা’র পানির অবস্থান ছিল ১৩ দশমিক ৪৩ সে.মি.। যা  রোববার ছিল ১৩ দশমিক ৫৩ সে.মি.। ২৪ ঘন্টায় এই পয়েন্টে কমেছে পানি।
সারিঘাট পয়েন্টে সারি’র পানি বাড়লেও বিপদসীমার ৬০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় পানির অবস্থান ছিল ১১ দশমিক ৭৫  সে.মি.। যা রোববার ছিল ১১ দশমিক ৫৭ সে.মি.। জাফলং পয়েন্টে ডাউকি নদীর পানি বাড়লেও বিপদসীমার ২৩৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় পানির অবস্থান ছিল ১০ দশমিক ৬৪ সে.মি.। যা  রোববার ছিল ১০ দশমিক ৫২ সে.মি.।
গোয়াইনঘাট পয়েন্টে সারি গোয়াইনের পানি বাড়লে বিপদগসীমার ৫৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় পানির অবস্থান ছিল ১০ দশমিক ২৮ সে.মি.। যা রোববার ছিল ১০ দশমিক ২২  সে.মি.। এদিকে গত ২৪ ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জ, ছাতক ও দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park