1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সারোয়াতলী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগ সমর্থিত সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর সদরঘাট এলাকা থেকে স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত বেলাল হোসেন (৬০) বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতিও তিনি। তার বাড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে। সদরঘাট থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আব্দুর রহিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার তদন্তে প্রাপ্ত আসামি বেলাল হোসেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park