1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সাঈদীকে নিয়ে সহানুভুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতাকর্মী বহিষ্কার

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার প্রতি ভালোবাসার বহিপ্রকাশ ধরে রাখতে না পেরে তাকে সহানুভুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে ঝিনাইদহ জেলা ছাত্রলীগসহ ওই সংগঠনের বিভিন্ন ইউনিটের ১০ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শামীম রেজা, মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রান্ত, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় খান, নেপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মুশফিক হাসান, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্পর্শ, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী মোঃ মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী মোস্তফা ইবনে মাসুদ, সাদমান হাবীব, এ এন তুষার ও মিরাজুল ইসলাম। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরান বহিস্করাদেশে সাক্ষর করেন। বিষয়টি নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীকে নিয়ে তারা তাদের ফেসবুকে সহানুভুতি জানিয়ে আবেক প্রবণ পোস্ট দেয়। বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তাদের স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park