1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সহিংসতা এড়াতে শোকের মাস জুড়ে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে থাকবে শক্ত অবস্থানে আওয়ামী লীগ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শোকের মাস আগষ্টের প্রথম দিন থেকে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশ পথ ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাসব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ। রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার।

তিনি বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বিএনপি, জামাত। তাই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে, প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপি জামাতের বিরুদ্ধে তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, ঐক্যবদ্ধভাবে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি পদ্মা সেতুসহ ঢাকা মাওয়া মহাসড়কে বিএনপির অগ্নি সন্ত্রাস ও সহিংস কর্মকান্ড এড়াতে সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ শিকদার বলেন, সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করছে বিএনপি। এতে জনগণের জানমাল নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এমন সহিংস কর্মকাণ্ড এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে এখন থেকে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ। বিশেষ করে পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোন ধরনের জ্বালাও পুঁড়াও এর নোংরা রাজনীতি প্রশ্রয় দেয়া হবে না। তবে সম্প্রতি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতাকে লৌহজং থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যা উদ্বেগ বাড়িয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। যেহেতু এই উপজেলায় পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা রয়েছে সাথে মহাসড়ক। তাই আগামী দিনে সার্বিক পরিস্থিতি গুলো কি হতে পারে, এসব বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকেই মাসব্যাপী কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে দলীয় সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে।

পরে সংবাদ সম্মেলন শেষে, গত ২৯ জুলাই রাজধানীর প্রবেশ পথ, মাতুয়াইল, ধোলাইখাল, যাত্রাবাড়ী ও উত্তরাসহ বিভিন্ন স্থানে বিএনপির অগ্নি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা রফিক ঢালী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির মোড়ল, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুর নবী মোস্তাক, আওয়ামী লীগ নেতা শেখ শাহীন, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের রতন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রাসেল আলম রাজু, কার্যকরী সদস্য লিংকন হাওলাদার, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন ইমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park