1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সরকারি নিয়ম মানেন না হরিণাকুন্ডুর সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সরকারি অফিস চলার কথা থাকলেও সে’নিয়ম মানেন না ঝিনাইদহের হরিণাকুন্ডু সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম। নিজের ইচ্ছেমত অফিসে যান আর চলেও আসেন নিজের খেয়াল খুশিমত। যে কারণে ভোগান্তিতে পড়েছে শত শত সেবা প্রত্যাশী। সেই সাথে তার এই কর্মকান্ডে রাজস্ব হারাচ্ছে সরকার।
জানা যায়, ঝিনাইদহের ৬ উপজেলায় বর্তমানে ২ জন সাব-রেজিস্ট্রার রয়েছে। একজন ঝিনাইদহ সদরে ও অন্যজন হরিণাকুন্ডু উপজেলায়। সাব-রেজিস্ট্রার বদলি হওয়ার কারণে এই দুই জনকে একেক দিন একেক উপজেলার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার মহেশপুর উপজেলায় তার জমি রেজিস্ট্রির দ্বায়িত্ব পড়ে।
সেবা প্রত্যাশীদের অভিযোগ সকাল ৯ টার সময় অফিস চালু হওয়ার কথা থাকলেও তিনি মহেশপুরে গেছেন সকাল ১১ টায়। সকাল থেকে ২ ঘন্টা অফিস করেন তিনি। আবার বিকাল ৩ টা বাজার সাথে সাথে তিনি অফিস থেকে চলে গেছেন। অফিসের সামনে অন্তত দেড় শতাধিক দলিল ক্রেতা-বিক্রেতা অপেক্ষা করা অবস্থায় তিনি চলে গেছেন।
উপজেলার বাউলী গ্রামে হাসান আলী বলেন, আমি ৩ সপ্তাহ ধরে অপেক্ষা করছি। সপ্তাহে একদিন জমি রেজিস্ট্রি হয় বলে আজ আমাদের তারিখ দিয়েছে। সেই সকালে আসছি। সকালে এসে দেখি সাব-রেজিস্ট্রার আসেনি। এখন বিকাল ৩ টা বাজে। আমার দলিল টা হওয়ার সময় তিনি রেজিস্ট্রি না করে চলে গেলেন।
ষাটোর্ধ বৃদ্ধা কহিনুর খাতুন বলেন, আমি আজ ২ সপ্তাহ ধরে ঘুরছি। রোজায় থেকে সকাল থেকে অপেক্ষা করছি। আর উনি দলিল টা রেজিস্ট্রি না করে দিয়ে চলে গেলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, সাব রেজিস্ট্রার মেহেদী আল ইসলামের আচার ব্যবহার খুব খারাপ। তিনি তার ইচ্ছে মত অফিস করেন। যখন ইচ্ছে আসেন। যখন ইচ্ছে চলে যান।
এ ব্যাপারে কথা বলতে বুধবার সকাল সাড়ে ১০ টায় তার মোবাইলে কল দিলে তিনি তখনও অফিসে যান নি। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টায় অফিসে থাকার কথা থাকলেও সকাল সাড়ে ১০ টায়ও তিনি অফিসে পৌঁছান নি তিনি।
অভিযোগের ব্যাপারে মেহেদী আল ইসলাম বলেন, আমি রাত ১২ টা পর্যন্ত ওই অফিসে থাকলেও দলিল শেষ হবে না। শত শত মানুষ ভোগান্তিতে রয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাতে আমার কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park