1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সপ্তাহব্যাপী পরিষদ বন্ধ রেখে পিকনিক করার অভিযোগ, ভোগান্তিতে জনসাধারণ

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইউনিয়ন পরিষদ বন্ধ রেখে নির্দ্বিধায় পিকনিকে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে কর্মকর্তাবৃন্দের উপর।

স্থানীয়রা জানান, এভাবে একটি ইউনিয়ন পরিষদ সপ্তাহব্যাপী বন্ধ করে তারা কিভাবে পিকনিকে ঘুরে বেড়ায়! সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে নাগরিক সনদ, জন্ম সনদ কিভাবে পাবে!

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের সকল কক্ষ তালাবদ্ধ রয়েছে। চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, হিসাব সহকারী, উদ্যোক্তা সহ সকলের কার্য্যক্রম বন্ধ রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানাযায়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরিষদ তালাবদ্ধ রেখে সকলে পিকনিক করে বেড়াচ্ছে।

এ বিষয়ে যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল খানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি ইউএনও মহোদয়ের কাছে মৌখিকভাবে বলে এসেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসেন বলেন, আমাকে কিছু জানানো হয়নি। পরিষদ তালাবদ্ধ রেখে কোথায় যাওয়ার জন্য অনুমতিও দেয়া হয়নি। খোঁজ নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কাজী আব্দুল ওয়াহিদ বলেন, আমি ফেইসবুকে দেখেছি। ঘুরতে গেলে অনুমতি নিয়ে যেতে হবে এমন কোনো বিধান নাই, দেশের বাহিরে গেলে অনুমতির প্রয়োজন হয়। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা ঘুরতে যেতেই পারে এটা অস্বাভাবিক কিছুনা, এটার জন্য যদি আপনি ভোগান্তির স্বীকার খোঁজেন। এটা এমন কোনো বিষয়না আমি বলিনি, আপনি বাংলা কথাটা বোঝার চেষ্টা করেন। এটা এই লেভেলের বিষয়না, যেখানে আমার মন্তব্য দিতে হবে, পত্রিকায় রিপোর্ট করতে হবে। এমন দোষ খুঁজতে গেলে অনেক দোষ ই পাওয়া যাবে। অপ্রয়োজনীয় ছিদ্রু না খুঁজি, পজিটিভলি দেখি। এটাতে বুঝা যায় কারো সাথে দন্ধ আছে এই ইস্যুতে তাকে হেনস্থ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park