1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সড়ক দূর্ঘটনায় সুগার মিলের ২ কর্মচারীর মৃত্যু

মো.সোহেল রানা,ঠাকুরগাঁও সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাহবুবা বেগম (৪৫) ও মনসুর রহমান (৫০) নামের সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে। নিহত মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়া বস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং নিহত মনসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র বলে তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্টান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গী গামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুইজনই রাস্তায় ছিটকে পড়েন।
এসময় মাহবুবার মুখ থেকে রক্তপাত হলে আশেপাশের লোকজন দ্রুত তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষনা করেন এবং এর দশ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমানেরও মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি। এব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park