1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গল পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপি’র ১ ও ৪নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ আগস্ট ২০২৩ইং, শ্রীমঙ্গল পৌর বিএনপি’র আহবায়ক কমিটি’র আয়োজনে বিকেল ০৪টা থেকে শুরু করে ০৬টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মহসিন অডিটোরিয়ামের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌর বিএনপি’র আহবায়ক মীর এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক ৪বারের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রথম প্যানেল মেয়র কাজী মোঃ আব্দুল করিম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আলকাছ মিয়া, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মোঃ ইয়াকুব আলী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন- সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এছাড়াও এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ-সহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park