1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট দেখা মিলেনি সূর্যের। ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।
রবিবার ১৪ জানুয়ারি ২০২৪ইং, দুপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) মানুষের হাতে তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-১) কাজী মোঃ আব্দুল করিম, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-২) মীর এম এ সালাম, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন জাহান-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park