1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

মো.জালালউদ্দিন, মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৮ এপ্রিল ২০২৩, বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল কলেজ রোড স্টার কমিউনিটি সেন্টার এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন’র সঞ্চালনায় এবং সকল শিক্ষকদের সহযোগিতায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক এবি এম সামছুদ্দোহা খান আবু বক্কর, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমান বর্ধন, সাতগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ জয়নুল আবদিন, শিক্ষক মোঃ শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির, সিনিয়র সহ-সভাপতি খালেদ মোঃ আব্দুল বাছিত, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক, সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ আফজল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক দেবতোষ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মুতালিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহাবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নিলেন্দু বিকাশ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনক পাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নী শীল। এছাড়া ১১ নির্বাহী সদস্য, চিরঞ্জিত শেখর বুনার্জী, মোঃ বেলাল উদ্দিন, মোঃ সাইফুল আলম, সুবাস রবি দাস, মোঃ নুরুজ্জামান, মোঃ আলী আহমদ, যাজন কান্তি রায়, মোঃ জসিম উদ্দিন, সুপ্রিয়া কর, মোঃ বেনজির আহমদ, অর্চনা রাণী শর্ম্মা। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা সকল বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক ও শ্রীমঙ্গল উপজেলার চাকরিজীব, ব্যবসায়ী, এবং সকল প্রেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমুখ।
ইফতারের আগে দেশ ও সকল শিক্ষকদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন।
এ সময় সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন বলেন, আমরা এই রমজানে সবাই সবার জন্যে দোয়া করব। আমরা সকল হিংসা-বিদ্বেষ ভুলে এক হয়ে কাজ করব। তাহলেই আমরা আমাদের কাজ দ্বারা দেশ ও জাতির কল্যাণ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park