1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গল উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ভানু লাল রায়

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় বেসরকারি ভাবে নির্বাচিত। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তিনি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির মিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন। তিনি তালা প্রতিক নিয়ে মোট ভোট পান ৫৮ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন আহমেদ টিউবওয়েল প্রতিক নিয়ে ভোট পান ২০ হাজার ৯৯২ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাজেরা খাতুন। তিনি হাস মার্কা নিয়ে নির্বাচন করেন। তার প্রাপ্ত ভোট ৫০ হাজার ৭৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত ৩৪ হাজার ৫০১ ভোট পান। বেসরকারিভাবে নির্বাচিত তারা তিন জনই আওয়ামীলীগ ঘরণার।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শ্রীমঙ্গল উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ছিল দুই লাখ ৫৪ হাজার ৪৪১ জন। এরমধ্যে এক লাখ ২৮ হাজার ৪৭১ জন পরুষ ও এক লাখ ২৫ হাজার ৯৭০ জন মহিলা ভোটার  শ্রীমঙ্গল উপজেলা প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪.৮৮% ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park