1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্ট থেকে বেড়াতে আসা মোঃ শরীফুল ইসলাম (৪০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২৭ আগস্ট ২০২৩ইং, উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ৩ পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশের ৫ নম্বর রুমে থাকার জন্য ওঠেন।
লেমন গার্ডেন রিসোর্ট রিসোর্ট কর্তৃপক্ষ ও শ্রীমঙ্গল থানা সূত্রে জানায়, গত ২৫ আগস্ট সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে মোঃ নুরুল আমিন রাব্বি পরিচয় দিয়ে ও তার সঙ্গে আরও তিনজন লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসের ৫ নম্বর রুমটি ভাড়া নেন। রবিবার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা রিসিপসনে না আসায় রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম দুপুরে তাদের চেক আউটের কথা বলতে রুমে যান। গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখে সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা খুলে রুমে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, নুরুল আমিন রাব্বি তার সঙ্গে থাকা অজ্ঞাত ২ জন শনিবার আনুমানিক রাত ১০টার থেকে রবিবার সকাল ৬টার মধ্যে যে কোনো সময় লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে রুম তালা দিয়ে অপর ৩ জন পর্যটক পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, বিস্তারিত পরে জানানো যাবে। তদন্ত চলছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park