1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে সরকারি কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৫ জুলাই ২০২৩ইং, রাত সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গল শহরতলীর আইটার সিগন্যাল এলাকার সাওতালপাড়া এলাকা থেকে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র শান্ত দেবনাথের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা মৃতদেহের কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাত পাওয়া খোঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি হয়তো শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মৃতদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।
নিহত শান্ত দেবনাথ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথ এর ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
এ বিষয়ে, শান্ত দেব নাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথ কে সারা দিন খোঁজে না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে যান। এমন সময় শ্রীমঙ্গল থেকে ফোন কল পেয়ে এসে শান্তকে সনাক্ত করি। শ্রীমঙ্গলে কেন শান্ত এসেছে এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় কেন যাবে তা সঠিকভাবে তিনি বলতে পারেন নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park