1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুনের তিনদিন পার হলেও সেই খুনের রহস্যের জট খুলেনি সন্দেহভাজন গ্রেফতার ১

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক খুনের ঘটনায় পুলিশ তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ঢাকার গুলশান এলাকা থেকে উদ্ধার করেছে। অসাবধানতা বশত মদের বোতল ভেঙ্গে ফেলার কারনে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত সন্দেহভাজন তিন বন্ধুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
গত শনিবার রাতে উপজেলার ডলুবাড়ি এলাকায় লেমন গার্ডেন রিসোর্টে খুন হন নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটু ভাঙ্গা এলাকার কামরুজ্জামান এর ছেলে শরীফুল ইসলাম (৪১)।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল আসামীদের ধরতে ঢাকা গুলশান এলাকায় ৪৩/ এ রোডে ১১৬ মামেন্টু হাউজে অভিযান চালায়। এ সময় সেখানকার ১০ তলা একটি ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে ঢাকা মেট্রো-গ ২২-৯১৫৬ রেজিষ্ট্রেশন নাম্বারের সাদা রং এর এক্সজিও জি করোলা গাড়ি উদ্ধার করে। এই গাড়িটি ঘাতকরা লেমন গার্ডেন রিসোর্টে থাকার সময় ব্যবহৃত হয়। অভিযানকালে কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে পুলিশ এ ঘটনায় উপজেলার কাকিয়াছড়া এলাকার কাশিনাথ ঘোষের ছেলে শান্ত ঘোষ (২৪) কে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনায় তিন দিন পার হলেও ঠিক কি কারণে শরিফুলকে খুন করা হয়েছে সেই রহস্যের জট খুলেনি। পুলিশ বলছে আসামীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এ নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park